শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

পাকিস্তানের সেনাপ্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন ইরানের সেনাপ্রধান

রিপোটারের নাম / ২৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফোন করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ফোনালাপে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সাহসী অবস্থানের’ জন্য ইসলামাবাদকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

 

রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গত ১৩ জুন ইরানের ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। প্রাণ হারায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও।

এই সংকটকালে ইহুদিবাদী শাসনব্যবস্থার বিনা উস্কানিতে আক্রমণের নিন্দা জানিয়ে পাকিস্তানের জনগণ যে ‘সাহসী অবস্থান’ নিয়েছিল, তার জন্য ধন্যবাদ জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদকে পূর্ণ কৃতিত্ব দেন তিনি।

 

ফোনালাপে জেনারেল মুসাভি আরও বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন ‘ইসরায়েলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশও ইসরায়েলকে সহায়তা দিয়েছে।

 

কিন্তু, এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ইরানকে যে সমর্থন দিয়েছে, তার জন্য পাকিস্তান সরকারের প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধান।

 

তিনি বলেন, যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি—বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও আমরা শত্রুর লক্ষ্যপূরণে বাধা দিতে সক্ষম হয়েছি; এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি, তারা নিজেরাই অস্ত্রবিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ