শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

পাঞ্জাবকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান

রিপোটারের নাম / ৩৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ছবি: এএফপি

 

 

এইচটি স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ হেরে এবারে আইপিএল মিশন শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তবে তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরেছিল দলটি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চতুর্থ ম্যাচেও। পাঞ্জাবকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান। এতে টানা দুই জয়ের পর হারের স্বাদ ভোগ করলো পাঞ্জাব।

শনিবার (৫ এপ্রিল) আগে ব্যাট করতে পাঞ্জাবকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাঞ্জাব। প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার প্রিয়াংশ আর্য। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি শ্রেয়াস আইয়ারও। ৫ বলে ১০ রান করে ফেরেন পাঞ্জাব অধিনায়ক। ৭ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন মার্কাস স্টোইনিস।

 

আরেক ওপেনার প্রভসিমরন সিং করেন ১৬ বলে ১৭ রান। এতে ৪৩ রানে তিন উইকেট হারায় পাঞ্জাব। তবে দলের ধরেন নেহাল ওয়াধেরা। ৩২ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল।

 

তবে ইনিংস বড় করতে পারেননি ম্যাক্সওয়েল। ২১ বলে ৩০ রান করে আউট হন তিনি। ১৬তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন নেহাল। ৪১ বলে ৬২ রান করা এই ব্যাটার আউট হলে ছন্দ হারায় পাঞ্জাব।

 

এরপর সুরানশ শেডজি ৪ বলে ২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। ইয়ানসেন ৩ রানে আউট হলে ৬ বলে পাঞ্জাবের লক্ষ্য দাঁড়ায় ৫৫ রান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

 

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে উড়ন্ত শুরু এনে দেন যশস্বী জয়সাওয়াল ও সাঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৩ রান তুলেছে দলটি।

 

তবে ফিফটি তুলতে পারেননি স্যামসন। ২৬ বলে ৩৮ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার।

 

এদিন ইনিংস বড় করতে পারেননি নীতিশ রানাও। ৭ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। তবে ইনিংস বড় করতে পারেনি হেটমায়ার। ১২ বলে ২০ রান করে ১৯তম ওভার আর্শদ্বীপ সিংকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

 

শেষ পর্যন্ত ধ্রুব জুড়েলের ৫ বলে ১৩ রান এবং রিয়ান পরাগের ২৫ বলের অপরাজিত ৪৩ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় পুঁজি পায় রাজস্থানকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ