শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রিপোটারের নাম / ৩৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

এফ আই রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান (৬) নামের মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা স্টেশন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সোবহান রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশন পাড়ার  ট্রাকচালক শরিফুল ইসলাম বাবুর দ্বিতীয় সন্তান ও বাউরা  খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন আব্দুস সোবহান রাইহান। এ সময় বিপরীত দিক বড়খাতা থেকে ছেড়ে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে নিয়ে যান । সেখানে কতব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর হাসাপাতালে প্রেরণ করে। সেখানে বিকাল সাড়ে ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরের ধাক্কায়  আব্দুস সোবহান রাইহান নামের এক মাদ্রাসাছাত্রের নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গিয়েছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;