শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

পিসিবির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ ।

রিপোটারের নাম / ৬১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: মেয়াদ পূর্ণ হওয়ার মাস দেড়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কমিটির চতুর্থ বৈঠকের পর শুক্রবার এই সিদ্ধান্ত জানান আশরাফ। পরে তা পিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছরের জুলাইয়ে আইএমসির প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন আশরাফ। ১০ সদস্যের এই কমিটি নির্ধারিত চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হওয়ায় গত নভেম্বরে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

আশরাফের সময়ে পাকিস্তান দুটি বড় টুর্নামেন্টেই ব্যর্থ। এশিয়া কাপে ফাইনালে যেতে ব্যর্থ হয় পাকিস্তান। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তারা বিদায় নেন প্রথম রাউন্ড থেকেই।

বিশ্বকাপে ব্যর্থতার জেরে ব্যাপক পরিবর্তন আসে দল ও কোচিং স্টাফে। তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। এরপর টেস্টের নেতৃত্ব দেওয়া হয় শান মাসুদকে। টি-টোয়েন্টির নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি।

টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেয় আশরাফের কমিটি। তিন জনকেই লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নতুন করে নিয়োগ দেওয়া হয়। পরে পদত্যাগ করেন তিন জনই।

সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে টিম ডিরেক্টর ও সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে নির্বাচক কমিটির প্রধান করা হয়।

তারপর থেকে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশড হওয়ার পর নিউজিল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম চারটিতেই হেরেছে তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ