শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন। 

রিপোটারের নাম / ২২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।

 

রোববার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোরশেদ আলী।

 

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ,বি এন পির নেতা মোঃ শাহ্জামান আব্দুল জব্বার ও রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং রূপালি ইলিশসহ দেশীয় মাছের বংশবৃদ্ধিতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;