শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশের নারীরা।

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সাফল্যে পুরষ্কার পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৩২ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারীরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

 

 

 

২০২২ ও ২০২৪ এই দুই সালেই আধিপত্য দেখিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে। এবারও সাফে মেয়েদের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। চ্যাম্পিয়ন হওয়ার আগে লাল-সবুজের প্রতিনিধিরা ১৩৯ নম্বরে ছিলেন। টানা দ্বিতীয় জয়ে নারী ফুটবলে এই উন্নতি।

 

 

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার রেকর্ড গড়ে সাবিনা খাতুনের দলটি।

 

 

ফিফা এবার চার মাস পর প্রকাশ করল মেয়েদের র‌্যাঙ্কিং। আন্তর্জাতিক ফুটবলে নারীদের তখন খেলা চলে। এই সময়ে দলগুলো মোট ১৭৬টি ম্যাচ খেলে। এই পারফরম্যান্সের ভিত্তিতেই দলগুলোর অবস্থান নির্ধারিত করা হয়েছে। বছরের পুরোটাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। শীর্ষস্থানেই রয়েছে তারা। এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তিনে উঠে এসেছে জার্মানি। তবে দুই ধাপ পিছিয়ে ইংল্যান্ড ৪ নম্বরে নেমে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;