শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের সব ট্রেনের শিডিউল বাতিল

রিপোটারের নাম / ৪৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে এখনও রেললাইনে বন্যার পানি জমে থাকায় শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের সঙ্গে সারা দেশের সব ট্রেনের শিডিউল বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সদর থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ