শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

রিপোটারের নাম / ৪৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সড়ক পথে রওনা হন তিনি।

শেখ হাসিনা  বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন। দেশের স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন হলো, পদ্মা সেতু। সেই সেতু দিয়েই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে এ জনসভায় বিশাল জনসমাগম হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে। বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আগামীকাল শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নগরী চার স্তরের নিরাপত্তাবেষ্টনী করা হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

জনসভায় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। আর অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।


এই ক্যাটাগরির আরো সংবাদ