শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু ও বৈষম্যহীন ছিল : পররাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম / ৬২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু ও বৈষম্যহীন ছিল। করোনার টিকা উৎপাদনে বাংলাদেশ সক্ষম বলেও জানান ড. মোমেন।

সোমবার (১১ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেসিলেন্স : লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। বাংলাদেশ টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। আমাদের দেশের প্রবাসীরা তাদের মাতৃভূমিতে টিকা প্রেরণে ভূমিকা পালন করেছেন।

ড. মোমেন বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। টিকা পাবলিক পণ্যে তৈরি হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এদিন লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের সঞ্চালনায় চ্যাথাম হাউস আলোচনায় যোগ দেন।

ড. মোমেন দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ