শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

রিপোটারের নাম / ২৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন দুষ্কৃতকারীরা হামলা করতে না পারে সে লক্ষ্যে সতর্ক থাকার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (৮ মে) পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখা থেকে এই নির্দেশনা সংবলিত একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে।

আইজিপির পক্ষে এতে স্বাক্ষর করেন পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান।

চিঠিতে বলা হয়, সীমান্ত এলাকায় কোন দুষ্কৃতকারী যাতে কোনও প্রকার উসকানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনো দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। উসকানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর গত ৬ মে দিবাগত মধ্যরাতে বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও। প্রতিশোধের নেশায় রীতিমতো ফুঁসছে তারা। এরই মধ্যে ভারতকে কঠিন জবাব দিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয় নিরাপত্তা কমিটির কাছ থেকে অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতকে তার হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও।


এই ক্যাটাগরির আরো সংবাদ