শিরোনাম
পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিজয় দিবসের সভায় নিজেদের মধ্যে ঝামেলা, ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাত।

রিপোটারের নাম / ৪০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

 

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : বিজয় দিবসে ব্যানার নিয়ে কোন্দলের জেরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করছে আরেক কর্মী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত জিসান আহমেদ (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইটে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর আলোচনা সভা ও র‌্যালির আয়োজন ছিল। কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে সকালে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথা কাটাকটি হয়। এর জেরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০-১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যায় জিসান। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে দলের লোকেরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জিসানকে ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে কচুয়াই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। জানান, ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশীরা একটি ব্যানার নিয়ে ঘটনা ঘটিয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর এইচটি বাংলা কে বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ