শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ব্রাজিলের হেক্সার চক্র পূরণ

রিপোটারের নাম / ৬০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিলের অপেক্ষা বাড়তে থাকে হেক্সার চক্র পূরণের আশায়। ২০০২ সালে রোনালদো-রোনালদিনহোদের হাত ধরে বিশ্ব ফুটবলে পঞ্চমবার শিরোপা উঁচিয়ে ধরেছিল ব্রাজিল। এরপর থেকে হেক্সার জন্য কেবলই অপেক্ষা বেড়েছে তাদের। তবে ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত প্রতিবারই ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে সেলেসাওদের।

তবে ফুটবল বিশ্বকাপে না পারলে, ফুটবলেরই আরেক সংস্করণে ঠিকই নিজেদের জাত চিনিয়েছেন ব্রাজিল। বিচ ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল অনেক আগে থেকেই। গতকাল (রোববার) তা আবার দেখা গেল দুবাইয়ে। ইতালিয়ানদের স্বপ্নভঙ্গ করে বিচ সকার ওয়ার্ল্ড কাপে রেকর্ড ৬ষ্ঠ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের ছেলেরা।

রোববারের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে ব্রাজিল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আধুনিক ফরম্যাটের বিচ সকার বিশ্বকাপে এটি তাদের ৬ষ্ঠ শিরোপা। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন সদ্যই বিচ সকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো।

যদিও পুরো ম্যাচটা একেবারেই যে প্ল্যানমতো এগিয়েছে এমন বলার সুযোগ নেই। ম্যাচের দুই দফায় পিছিয়ে পড়েছিল ব্রাজিলিয়ানরা। জেনোভালির গোলে প্রথম এগিয়ে যায় ইতালি। ব্রাজিলকে পরে সমতায় ফেরান রদ্রিগো। তারই গোলে আবার এগিয়ে যায় সেলেসাওরা। তবে ফজ্জিনি সমতায় আনেন ইতালিকে।

শেষদিকে অবশ্য ব্রাজিলের আক্রমণের সামনে পেরে উঠেনি ইতালি। একের পর এক গোলে ইতালিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এদিন বিচ সকারের ফাইনালে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রদ্রিগো। হয়েছেন ম্যাচসেরাও। আর তারই সুবাদে মূল বিশ্বকাপে না পারলেও বিচ সকারে অন্তত হেক্সার স্বপ্ন পূরণ করেছে ব্রাজিল।

এদিকে দিনের অন্য ম্যাচে তৃতীয় স্থান নিজেদের করে নিয়েছে ইরান। সেমিফাইনালে পরাজিত আরেক দল বেলারুশের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। তবে সেখানে পাত্তাই পায়নি বেলারুশ। একক আধিপত্য দেখিয়ে ৬-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে ইরানের ফুটবলাররা।

জেএ


এই ক্যাটাগরির আরো সংবাদ