শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ভারতের পাকিস্তানে হামলার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর

রিপোটারের নাম / ২৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাকিস্তানে হামলার কারণে উত্তর ভারতের বহু ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি জারি করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি।

 

এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরে যে বিমানগুলি নামার কথা ছিল, সেগুলিও আপাতত বাতিল থাকছে। অমৃতসরগামী দু’টি আন্তর্জাতিক বিমান দিল্লিতে অবতরণ করানো হবে। যাত্রীদের সমস্যার জন্য আমরা দুঃখিত।’

একইরকম বার্তা দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্সগুলো।

এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ