শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ভারতের বিমান দুর্ঘটনায় নিহত ১৩৩ জন আরও বাড়ার আশঙ্কা।

রিপোটারের নাম / ৬৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। এতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

 

বিমানটিতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক।

 

বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে।

 

দুর্ঘটনাস্থল ছিল একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস, যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা অবস্থান করতেন। বিমানটি সরাসরি ওই ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। ইতোমধ্যে একাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। যদিও স্থানীয় প্রশাসন শিক্ষার্থীদের মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করেনি।

 

এক স্থানীয় কর্মকর্তা বলেন, “এটি আহমেদাবাদের ইতিহাসে অন্যতম একটি কালো দিন। আমরা বহু তরুণ প্রাণ হারানোর ঘটনায় গভীরভাবে শোকাহত।”

 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)।

 

সার্বিকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ