শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ গ্রুপে গণসংযোগ অনুষ্ঠিত

রিপোটারের নাম / ২৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি  : নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৬নং ও ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির (১১ এপ্রিল – ২৫ এপ্রিল) অংশ হিসেবে মঙ্গলবার (২২এপ্রিল) জামায়াতের দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ করানোর লক্ষ্যে ২ভাগে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা (দক্ষিণ) আমীর মাওলানা মো: সানাউল্লাহ’র নেতৃত্বে ৬নং ওয়ার্ড ও

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে ৯নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

 

গণসংযোগকালে আরো উপস্থিত স্থানীয় জামাতের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

 

৬নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগে মাওলানা সানাউল্লাহ বলেন: “ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য দরকার আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব। আমরা সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণের পাশে আছি এবং থাকব।”

 

তিনি আরও বলেন, “দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গড়তে হলে ইসলামী আদর্শকেই ভিত্তি করতে হবে। জামায়াত সেই লক্ষ্যে কাজ করছে।”

 

অন্যদিকে ৯নং ওয়ার্ডে মাওলানা মোতালিব হোসেন বরকতী বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত থাকবে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন নেতৃত্ব হবে ঈমানদার, বিশ্বস্ত এবং জনকল্যাণে নিবেদিত।”

 

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জনগণের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামী সমাজব্যবস্থাই এদেশের শান্তি ও স্থিতিশীলতার গ্যারান্টি।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ