শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

মহামান্য রাষ্ট্রপতির সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

রিপোটারের নাম / ৬৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

 

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সদ‍্য মনোনীত মোহাম্মদ সাহাব উদ্দিন চুপ্পুর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৩ এপ্রিল রোজ বুধবার এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ ও প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম নিয়ে তাঁর নিজ কার্যালয়ে সাংগঠনিক বিষয়ে সাক্ষাৎ করেন। এই সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন কে সংগঠনের কার্যক্রম বিষয়ে অবগত করলে তিনি এই সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আস্থা বিশ্বাস রেখে দেশের উন্নয়ন সহযোগী হিসেবে অসহায় মানুষের কল‍্যাণে নিবেদিত ভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব‍্যক্তিত্ব ডা. সাকিরা নোভা, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা জেলা কমিটির সভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাপন মোল্লা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ আহমেদ, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান বাদল, শামীম হাসান দুলাল প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;