শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সফল মানবিক সহায়তা শেষে দেশের পথে বাংলাদেশের উদ্ধার ও চিকিৎসা দল

রিপোটারের নাম / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (১৩ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’ ৫৫ সদস্য বিশিষ্ট উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যদের নিয়ে ইয়াঙ্গুন সমুদ্রবন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১৫ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।

 

বাংলাদেশের উদ্ধারকারী দল মিয়ানমারের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন ধ্বসে পড়া স্থাপনার ক্লিয়ারিং এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে, বাংলাদেশ মেডিকেল টিম চিকিৎসা সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে, যার মধ্যে জটিল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত ছিল। এই সম্মিলিত প্রচেষ্টা দুর্যোগপীড়িত মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের এই মানবিক প্রচেষ্টা মিয়ানমারের বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে এবং দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

 

এছাড়াও, জাহাজে মিয়ানমার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২০ জন মানব পাচারের শিকার বাংলাদেশী নাগরিকও দেশে ফিরছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;