শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মিয়ানমার সীমান্তে ছোড়া গুলিতে আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে।

রিপোটারের নাম / ২৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।

 

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়।

 

এর আগে গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশুটি। তখন তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সেখানে জান্তা বাহিনীর বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

 

বিশেষ করে মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

 

এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে মিয়ানমারের ওপারের গোলাগুলির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী জনপদগুলোতে। ফলে আফনানের মতো নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ