শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে বৈদিক স্কুল প্রতিষ্ঠা ও গীতা বিতরণ কর্মসূচি 

রিপোটারের নাম / ৬১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান বিকশিত করার জন্য সনাতনী বৈদিক স্কুল স্থাপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গীতা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটা পাঠবাড়ি শ্রীশ্রী ফকিরানন্দ আশ্রমে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এই কর্মসূচি পালন করেন মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন, মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রেস সচিব বাপ্পা ঘোষ, মন্দির কমিটির সভাপতি জগদীশ চক্রবর্তী, কার্যকরী সদস্য সৌরভ ঘোষ,কৌশিক ঘোঘ,শুভ চক্রবর্তী, রতন চক্রবর্তী সহ মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ।

 

উল্লেখ্য, মানব সেবার ব্রত নিয়ে (২৩ আগস্ট ২০২৫) আগামী ২ বছরের জন্য রাজু ঘোষকে চেয়ারম্যান, বাপ্পা ঘোষ প্রেস সচিব, রাকেশ হালদার টিম লিডার, রতন চক্রবর্তী দপ্তর সম্পাদক, শুভ চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক ও মিতালী মুখার্জিকে ভাইস চেয়ারম্যান করে ৪৫ সদস্য বিশিষ্ট অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ