শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মোতালিব হোসেন বরকতীর নেতৃত্বে মনোহরদীর দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ২৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী : নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির (১১ এপ্রিল – ২৫ এপ্রিল) অংশ হিসেবে রবিবার (২০এপ্রিল) জামায়াতের দাওয়াত, পরিচিতি ও সহযোগী সদস্য ফরম পূরণ করানোর লক্ষ্যে গণসংযোগ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোতালিব হোসেন বরকতী।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের আমির আবুল হোসেন মোল্লা, গড়বাড়ি মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, বাইতুল আশরাফ জামে মসজিদের ইমাম মাওলানা মো: আমির হোসেন ও স্থানীয় জামাতের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।

 

মাওলানা মোতালিব হোসেন বরকতী বলেন: “বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মাটি ও মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি আদর্শিক রাজনৈতিক দল। আজকের এই গণসংযোগ প্রমাণ করে, জনগণ আবারও ইসলামী আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা হতাশ, ক্ষুব্ধ, এবং প্রতারিত — কারণ বারবার তাদের ভোট, আশা ও বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিন্তু এখন মানুষ বিকল্প খুঁজছে না—মানুষ ইসলামভিত্তিক পরিবর্তনের জন্য প্রস্তুত।

 

আমরা স্পষ্ট করে বলতে চাই—ইসলামের নীতি-নৈতিকতা ছাড়া এ দেশে প্রকৃত শান্তি, সুবিচার ও উন্নয়ন সম্ভব নয়। যারা জনগণের রক্ত চুষে খাচ্ছে, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তারা জানুক—এই জনগণ আর চুপ করে থাকবে না।

 

জামায়াতে ইসলামীর নেতৃত্বেই এ দেশের মানুষ মুক্তি পাবে, ইনশাআল্লাহ। আমরা ঘরে ঘরে গিয়ে সত্যের বাণী পৌঁছে দিচ্ছি, মানুষ জেগে উঠেছে, পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ