শিরোনাম
পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের

রিপোটারের নাম / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

 

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে এমন আশঙ্কা বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটনে। এতে তেল আবিবের বিরুদ্ধে কাউন্টার-ইন্টেলিজেন্স বা পাল্টা-গোয়েন্দা হুমকির মাত্রা বাড়িয়ে ‘গুরুতর’ (ক্রিটিক্যাল) স্তরে উন্নীত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। এ খবর দিয়েছে আল জাজিরা।

 

ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে চলমান চাপা উত্তেজনার মাঝেই এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান এবং একজন সাবেক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সম্প্রতি একটি অভ্যন্তরীণ বার্তার মাধ্যমে এই হুমকি মূল্যায়নের মাত্রা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমান কর্মকর্তাদের একজন নিজে এই বার্তাটি দেখেছেন।

প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলাপ-আলোচনা এবং মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে মার্কিন নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে গোপনে তথ্য জোগাড় করার জন্য ইসরাইল উদ্দেশ্য প্রণোদিতভাবে জোর প্রচেষ্টা চালাচ্ছে। মূলত এই আশঙ্কার ওপর ভিত্তি করেই হুমকির স্তর পরিবর্তন করেছে পেন্টাগন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিআইএ-এর এই মূল্যায়নে সাত পৃষ্ঠার একটি গোপন নথি এবং একটি সুনির্দিষ্ট চার্ট রয়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানান, নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে হিউম্যান ইন্টেলিজেন্স (সরাসরি গুপ্তচরবৃত্তি) এবং টেকনিক্যাল ইনফরমেশন (প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ) উভয় ক্ষেত্রেই ইসরাইলের তথ্য হাতানোর সক্ষমতা এখন ‘গুরুতর স্তরে’ পৌঁছেছে। এছাড়া নথিতে বেশ কিছু সুনির্দিষ্ট ঘটনার বিবরণ রয়েছে, যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

 

যুক্তরাষ্ট্রের একজন বর্তমান কর্মকর্তা বলেন, মার্কিন কর্মকর্তারা যখন ইসরাইল সফরে যান, তখন আগে থেকেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়। ইসরাইলের গোয়েন্দা তৎপরতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আগ্রাসীভাবে তথ্য সংগ্রহে তারা পারদর্শী।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ