শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার দীপু মনি।

রিপোটারের নাম / ৪৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে সাংবাদিকদের কি খবর নিশ্চিত করেন ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

দীপু মনির গ্রেপ্তারের খবর মুহূর্তেই চাউর হওয়ায় চাঁদপুরে বিরোধীদলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ জানান, গত ১৬ বছর দীপু মনির প্রত্যক্ষ মদদে শত শত মামলা হামলাসহ নির্মম নির্যাতনের শিকার হন তারা। এছাড়া সর্বশেষ তার নির্মমতার ঘটনা ঘটে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট। দু দফা জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মদদ দেন।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির ওই কর্মকর্তা বলেন, বারিধারা ডিওএইচএস থেকে সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল। তার বিরুদ্ধে চাঁদপুর এবং ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১০০০ থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ