শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির কারেণে গ্রেপ্তার ১ জন

রিপোটারের নাম / ২৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহীর জেলা প্রতিনিধি :  রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার যুবকের নাম সাগর সাহা (৩০)। তিনি নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা। তাঁর শাস্তির দাবিতে

বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সাগর সাহা প্রায় এক বছর ধরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। গতকাল সন্ধ্যায় মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চ স্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। কল পেয়ে রাজপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সাগরকে আটক করে। ঘটনার পর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

 

সাগরের শাস্তি নিশ্চিতে আজ বেলা সাড়ে বারোটার দিকে নগরের বুলনপুর ঘোষপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। পরে মিছিলটি নগরের সিএনজি মোড় পর্যন্ত গিয়ে আবার ফিরে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ