শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

রিপোটারের নাম / ৩৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি  বাংলা  ডেস্ক  :  জামালপুরের ইসলামপুর উপজেলায় সোমবার (১৬ ডিসেম্বর) রাতের অন্ধকারে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় তারা ফেসবুক লাইভে গিয়ে মিছিল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মিছিল করছে, সেই সঙ্গে তারা স্লোগান দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) রাতে আকস্মিক ঝটিকা মিছিলটি উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভার চর দাখিল মাদ্রাসার শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি সভারচর মোড় পর্যন্ত আসলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ভাংচুর করে পালিয়ে যায়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া ও আওয়ামী লীগ কর্মী হাবেজ আলীসহ সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের নেতৃত্ব দেন।

এদিকে ছাত্রলীগের ওই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা সোমবার রাতে তাৎক্ষণিক দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারপর শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা করেন। জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর ইকলাস হাসান ও আবিদ সৌরভ বলেন, ৫ আগস্টের পর এখনো আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীলা জামালপুর শহরসহ বিভিন্ন উপজেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, তারপরও প্রশাসন কোন ভূমিকা নিচ্ছে না, তাদের আচরণ আমাদের কাছে সন্দেহজনক। যার ফলশ্রুতিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ইসলামপুর উপজেলায় মিছিল করার সাহস দেখিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;