শিরোনাম
সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার

রিপোটারের নাম / ১০০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান পাগলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, হাবিবুর রহমান পাগলা লাউয়াছড়ায় সংঘটিত ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৩১ মে রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। থানার রেকর্ড ও সিডিএমএস (Crime Data Management System) পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে ইতোমধ্যে চারটি ডাকাতি মামলা রয়েছে।

 

উল্লেখ্য, গত ৩১ মে রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাত দল রাস্তার ওপর গাছ ফেলে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে সর্বস্ব লুট করে নেয়।

 

মামলা রুজুর পর এ ঘটনায় এর আগে ডাকাত দলের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুট করা সাতটি মোবাইল ফোন এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;