শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শ্যামনগর এক নারীর তোপের মুখে পড়েছেন, নুরনগর ইউনিয়নের নায়েব রেজাউল করিম

রিপোটারের নাম / ৯৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

 

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর নুরনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে স্থানীয় এক নারীর তোপের মুখে পড়েছেন নায়েব। সোমবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে কুলতলী রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন নুরনগর ইউনিয়নের নায়েব রেজাউল করিম।

নুরনগর ইউনিয়নে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কুলতলী থেকে রামচন্দ্রপুর পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলছে। কাজটি করছেন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড পার্টস হাউজের ঠিকাদার আশরাফ গাজী। অভিযোগ, সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দেয়া হচ্ছে সড়কে। সেটি বন্ধ করতে ঘটনাস্থলে যান ওই নায়েব।

ঘটনার বিষয়ে নুরনগর ইউনিয়নের নায়েব রেজাউল করিম জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থলে বালু উত্তোলন বন্ধ করতে কিছু নারী-পুরুষ আমার ওপরে হামলা চালায়। একপর্যায়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি।খবর নিয়ে জানা গেছে, লাঠি হাতে ওই নারী কুলতলী গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা বেগম।

শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. আসাদুজ্জামান বলেন, বালু ব্যবসায়ীদের ইন্ধনে কিছু মানুষ নায়েবের ওপর হামলা করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ