শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সরিষাবাড়ী আসনের নৌকা দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের জনসভা 

রিপোটারের নাম / ৫৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : মাণনীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী (১৪১) ৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা দলীয় মনোনয়ন প্রত্যাশী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের এক নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় ভাটারা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জনসভার আয়োজন করেন। ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জামালপুর সরিষাবাড়ী (১৪১) ৪ আসনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।

ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুল্লাহ হোসেন মঞ্জুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ মো: স্বপন,ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ সোনা প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মো: রবিউল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু ,বীর মুক্তিযোদ্ধা মুসা মেলেটারী ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মাহবুবুল আলম মঞ্জু, প্রচার সম্পাদক বাদল ফকির, উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন, কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মির্জাল,সাধারণ সম্পাদক শাহীন,ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হালিম সরকার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোশাররফ, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সুজাদ আলী সুজা, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হিল্লোল,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি জালাল উদ্দিন সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ