শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম / ৬৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নির্যাতন, হামলা ও গায়েবি মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বগুড়া শহরে দুই সাংবাদিক খোরশেদ আলম ও আসাফুদৌলা নিয়নের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হয়।

 

সোমবার বিকেলে থানা রোডে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, পরিকল্পিত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বগুড়াসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। অবিলম্বে ষড়যন্ত্রমূলক গায়েবি মামলা প্রত্যাহার করতে হবে।

 

গায়েবি আসামির তালিকায় নাম রেখে কন্ঠরোধের অপচেষ্টা প্রতিহত করতে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া।

 

উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, জাহিদ হাসান শুভ, সালমির ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ