শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের আয়োজনে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় “দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর যুবসমাজ কে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু।

সাংবাদিক সেলিম হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, স.ম ইয়াছিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব,তালা উপজেলা যুবদলের আহব্বায়ক র্মীজা আতিয়ার রহমান,সদস্য সচিব শেখ মোস্তফা মন্টু, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,তালা থানা ছাত্রদলের আহব্বায়ক শেখ হাফিজুর রহমান,যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এম এ হাকিম।

সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ফুটবল একাদশ ২ গোল দেয় । এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ফুটবল একাদশ ১ গোল পরিশোধ করে। ফলে ২-১ গোলে বিজয়ী লাভ করেন সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ