শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সীমান্তে বাংলাদেশি এক কৃষককে বিএসএফ  ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় কৃষককে আটক করেছে ।

রিপোটারের নাম / ৩৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক :   দিনাজপুরের এনায়েতপুর সীমান্তে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় কৃষককে আটক করে। পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় কৃষককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করেছে।

স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ৩২৩ মূল পিলার এলাকার পাশ থেকে আলমগীর নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে বিএসএফের ছয় সদস্য। আলমগীর দীপনগর গ্রামের আইজুদ্দিনের ছেলে।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নারায়ণ চন্দ্র রায় (৪৫) নামে এক ভারতীয় কৃষককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পূর্ব মোল্লাপাড়া গ্রামে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্তের ভারতীয় দিক থেকে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ভুলবশত ওই তাড়া করা পাঁচজনের একজন ভেবে আলমগীরকে নিয়ে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আলমগীরকে বিজিবির কাছে এবং নারায়ণ চন্দ্র রায়কে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;