শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দীপু মনির ভাগ্নে আটক।

রিপোটারের নাম / ৮৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

এস আর সোহেল, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছিল আওয়ামী লীগের সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিন। শনিবার দুপুরে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে ঐ এলাকার লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময়ে রিয়াজ উদ্দিনকে অবৈধ ভারতে অনুপ্রবেশে সহযোগিতা করার জন্য ওই এলাকার দালাল ফয়েজ উদ্দিন ও মিনহাজ উদ্দিনকেও আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ভারতে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন। পরে ওই ব্যক্তিরা তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে স্থানীয় ওই দুই দালালের হাতে তুলে দেন।

শনিবারে জেলেপোতা গ্রামের লোকজন বিষয়টি জেনে গেলে ঐ দুই দালাল সহ রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। মহেশপুর ৫৮ বিজিবি ও থানা পুলিশ দ্রুত গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে এবং রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম জানান, স্থানীয়রা নিজ উদ্যোগে তাদের কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ