শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

রিপোটারের নাম / ৫১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বই বিতরণ উৎসবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটগাঁর সংবাদ পত্রিকার মহানগর প্রতিনিধি মো: আহসান উদ্দীন পারভেজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: জিয়া হোছাইন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শাহজাহান। এতে আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক শাহেদা বেগম মীর, সহকারী শিক্ষক মেহেরুন্নেছা কলি, সহকারী শিক্ষক সূবর্ণা দাশ, সহকারী শিক্ষক সেলিনা আকতার মুন্নি, সহকারী শিক্ষক সামিরা নাজনীন প্রমূখ।

বই উৎসব উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, একটা সময় ছিলো যখন নতুন বইয়ের জন্য অপেক্ষা করতে করতে বছরের কয়েক মাস চলে যেতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যায়। নতুন বইয়ের গন্ধে খুশির বন্যা বয়ে যায় কোমলমতি শিক্ষার্থীদের মনে।


এই ক্যাটাগরির আরো সংবাদ