শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন

রিপোটারের নাম / ৯৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিজ পরিবার ছাড়াও পুরো গ্রাম এবং ইউনিয়নের গর্বে পরিণত হয়েছেন। তবে তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর্থিক সংকট।

এই সংকট নিরসনে এগিয়ে আসে মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষাকে উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে ফাউন্ডেশনটি আল আমিনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০% শিক্ষা বৃত্তি প্রদান করে।

গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির দায়িত্বশীলদের আহ্বানে ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং স্থানীয় প্রতিনিধি মাইন উদ্দিন—আল আমিনের মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন।

সৈয়দ হারুন ফাউন্ডেশন বরাবরই বিশ্বাস করে, “স্বপ্ন থেমে থাকতে পারে না কেবল টাকার অভাবে।” এই বিশ্বাস থেকেই তারা সমাজের দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে মানবতার ফেরিওয়ালা হয়ে।

এ ধরণের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যেমন সহায়ক, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহসও জোগায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;