শিরোনাম
তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোটারের নাম / ৩৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা  ডেস্ক : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উপদেষ্টা আজ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কী ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছে- প্রধানত সে বিষয়ে কথা হয়েছে।’

তিনি বলেন, জাতিসংঘ থেকে ‘ফ্যাক্ট ফান্ডিং মিশন’ পাঠানোর সময় তারা আমাদের থেকে কী ধরনের সাহায্য পাবে ও তারা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, রোহিঙ্গা জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে- সে বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ