শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

হাসপাতাল থেকে আজ বাসায় গেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

রিপোটারের নাম / ৬৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের আজ সোমবার বিকেলে বাসায় ফেরার কথা রয়েছে। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, আপাতত তার আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন।সব রিপোর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। আম্মু যেকোনো সময় বাসায় ফিরতে পারেন।’

এর আগে গত শুক্রবার রাজধানীর একটি মঞ্চে গান গাইতে উঠলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে  দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হলে এরপর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয়। এরপর তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;