শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

মনোহরদীর দৌলতপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

রিপোটারের নাম / ৪৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে গত (২৮ মার্চ) রোজ শুক্রবার দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে, মাওলানা আমির হোসেন ও মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আল্লাহ’র জমিনে আল্লাহ’র দ্বীন প্রতিষ্ঠা ছাড়া মানুষ শান্তি পেতে পারে না। আর জামায়াতে ইসলামী আল্লাহর এ জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা (দক্ষিণ) জামায়াতের আমির মো: তাজুল ইসলাম শাহিন, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর, থানা বায়তুল মাল সম্পাদক মো: নজরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন আমীর আবুল হাসেম মোল্লা ও ইউনিয়ন সেক্রেটারী জামিল ইসলাম মুরাদ।

এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা (দক্ষিণ) আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, বিশেষ আলোচক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন এর কেন্দ্রীয় সদস্য ও দৌলতপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোতালিব হোসেন বরকতী।

সবশেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা জাহাঙ্গীর আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;