শিরোনাম
সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ । সাতক্ষীরা জেলার নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছে জামায়াতে ইসলামী। নতুন সরকারের শপথ পড়াবেন কে?
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

দুই টাকায় স্কুলে কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশে এর বিনামুল্যে ব্লাড গ্রুপ ক‍্যাম্পিং সম্পন্ন

রিপোটারের নাম / ৫১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক : রক্তযোদ্ধা সংগঠন কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ডের দুই টাকায় স্কুলে বিনামূল্যে শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কল ফর হিউম্যানটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ফারহানা আজম রেশমির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আর্তমানবতার সেবায় কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ যেভাবে রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর সেবায় কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন এভাবে যদি সকল সংগঠন গুলো তৃণমূল গিয়ে অসহায় মানুষের কল‍্যাণে কাজ করে তাহলে অচিরেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, মোঃ ওমর ফারক নয়ন, মোঃ মোকছেদুল হক, কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশের আইন সম্পাদক এডভোকেট মোঃ ফোরকান,কল ফর হিউম্যানিটি অব বাংলাদেশ এর এডমিন রুবেল শরমা, জিসান সদস্য সজিব,ফাহিম, আফরোজা খানম, রুপা চক্রবর্তী, শুক্লা চক্রবর্তী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ