শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন 

রিপোটারের নাম / ৭১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

 

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এশিয়ান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

 

২২ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘীর পাড়, স্বাধীন বাংলা মডেল স্কুলে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ এর সঞ্চালনায় ও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের।

 

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আগামী বিশ্ব হবে প্রতিযোগিতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ব, যে জাতি যত কাজে অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে জাতি ততই উন্নতি লাভ করবে। আর তাই দেশের বেকার যুব ও নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম কে আরও বেগবান করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই সময় প্রধান অতিথি বলেন, এই উদ্যোগ টি বর্তমান সময়ে বেশ উপযোগী ও বাস্তবসম্পন্ন। তাই এই কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য দেশের সকল বিত্তশালীদের প্রতি উদাত্ব আহবান জানান তিনি।

 

এই সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ওমর শাহা পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ আবুল হাশেম, শামসুন নাহার সামু, মোঃ ফরিদ গাজী,মোঃ মোকছেদুল হক, আফরোজা খানম, ফয়সাল মুন প্রমুখ।

পরিশেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ