শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের উদ্যোগে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৮৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: বর্বর ইসরাইলী ইহুদী সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের উদ্যোগে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ১৪ অক্টোবর(শনিবার) বিকালে ছাত্রসেনা বৃহত্তর চন্দনাইশের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠনের সভাপতি মাও. মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, কেন্দ্রীয়মজলিসে শুরা সদস্য মো. মহিউদ্দিন, যুবসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি মাও. আবু ইউসুফ নুর, সেনানেতা মিজানুর রহমান, এনামুল হক এনাম, আবদুল নবী, কাজী সাঈদ হোসেন প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করেন। এ সময় বক্তাগণ বলেন, ইসরাইলীরা ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করে নিজেদের চরিত্র হনন করছে। এ সকল বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এ হামলা বন্ধের জন্য বিশ্ব মুসলিম দেশগুলোকে সোচ্চার হওয়ায় আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;