শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

চন্দনাইশে চট্টগ্রাম দক্ষিণ আ’লীগের সদস্য কৈয়ুম চৌধুরী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

রিপোটারের নাম / ৫৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম দক্ষিণ আওয়ামীলীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী’র সাথে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বিকেলে উপজেলার গাছবাড়ীয়া একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট নেতৃত্বই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক। আগামী নির্বাচনে দল যদি তাকে মনোনীত করেন তাহলে তিনি স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন সহযাত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বঙ্গবন্ধু টানেলের সহায়তায় চীনের সাংহাই শহরের মতো চট্টগ্রামেও ওয়ান সিটি টু টাউন সৃষ্টিতে অবদান রাখবেন। তিনি ৮ বছর চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এবং ৮ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উক্ত সমিতির ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৮৬ সালে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দলীয় কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি চন্দনাইশের চিকিৎসা ক্ষেত্রে চক্ষু শিবিরের মাধ্যমে কয়েক হাজার চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দিতে সহায়তা করেছেন। শিক্ষা ক্ষেত্রে বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। এলাকার বেকার যুবকদের চাকুরী প্রদানেও তিনি কাজ করছেন। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন। মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা ইয়াছিন চৌধুরী দুলাল, নারী নেত্রী খালেদা আকতার চৌধুরীসহ চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ