শিরোনাম
তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী।
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতা সেলিম আহমেদ রাজুর পক্ষ থেকে মন্দির পরিদর্শন ও অনুদান প্রদান

রিপোটারের নাম / ৭০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ২০ নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম আহমেদ রাজু।
তিনি বর্তমানে রাজনৈতিক দল ব‍্যতিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এই সময় হিন্দু সম্প্রদায়ের সংখ‍্যালঘুদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন তিনি।

২৩ অক্টোবর রোজ সোমবার বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে টিভি গেইট মন্দির, আইপিএস মন্দির, স্টাপ মন্দির, সাততলা মন্দির, পুকুর পাড় মন্দির পরিদর্শন ও প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এই সেলিম আহমেদ রাজু বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ, তাই তাদের উৎসব পালনে যাতে কোন উগ্রবাদ সৃষ্টি না হয় সেই বিষয়ে সবাই কে সচেতন থাকতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি (বিজেপি) আহবায়ক মোঃ নাছির উদ্দিন দুলাল, ২০ নং ওয়ার্ড বিজেপির সভাপতি,আবুল হাশেম, বনানী থানা যুব সংহিতির সদস্য সচিব মোঃ মিরাজ, ঢাকা মহানগর উত্তরের বিজেপির যুগ্ম আহবায়ক মোঃ মিলন ফরাজী, অটোমোবাইল গুলশান ও বনানী থানার সাধারণ সম্পাদক আব্দুল কালাম, বনানী থানা বিজেপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলী হাওলাদার,বনানী থানা বিজেপির যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;