শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সাতক্ষীরা শ্যামনগরে বিজয়া দশমী দ্বিতীয় টাকী খোলপেটুয়া নদীতে অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৮০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

 

আল-হুদা মালী, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের সংলগ্নে খোলপেটুয়া নদিতে মিষ্টি মুখে ও দূর্গা মায়ের কপালে সিঁদুর দিয়ে বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু সন্ধ্যা ৬টা পর্যন্ত দেবী দুর্গার বরনের মধ্যে দিয়ে,স্থানীয়দের আয়োজনে,হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতে সিমান্তবর্তী ইছামতী নদীর ভারত অংশের (টাকী) নাম অনুসরে খোলপেটুয়া নদীতে বাহারি সাজে সজ্জিত ইঞ্জিন চালিত ছোট-বড় নৌকায় দর্শনার্থীদের দেখা যায়।

শ্যামনগর উপজেলার হিন্দু সম্প্রদাযের পুরাণে বর্নিত আছে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিনও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা,এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয় এইদিনে পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে যাবেন কৈলাশে তাঁর স্বামী মহাদেবের কাছে।

এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউর হক দোলন, উপজেলার ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান (সাঈদ), শ্যামনগর থানার কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, শ্যামনগর ডি,জি,এফ,আই আল-মামুন, বুড়িগোয়ালিনী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আহসান হাবীব, শেখ মাসুদা খানম (মেধা) উপদেষ্টা মন্ডলীর সদস্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ রোকেয়া হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান জি, এম, আব্দুল রউফ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ভবতোষ কুমার মন্ডল, উপকূলীয় প্রেসক্লাবের সদস্যরা সহ এলাকাবাসী

বুড়িগোয়ালিনী, গাবুরা, নওয়াবেঁকী, আঠুলিয়া, পদ্মপুকুর (পাতাখালী),কাঁমালকাটী সহ কয়েকটি এলাকার ঠাকুর নিয়ে মিলিত হয়। খোলপেটুয়া নদীতে সাতপাকের মধ্য দিয়ে শুরু হয়ে ইঞ্জিন চালিত নৌকায় পরিক্রমার পালা শেষ করে সূর্যাস্তের আগেই বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বিজয়া দশমী।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;