শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

আগামীকাল শ্বশুরবাড়ি যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিপোটারের নাম / ৫৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্বশুরবাড়ি রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে তিনি কি খাবেন, কি করবেন এ নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর আসবেন। পরে সড়কপথে তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন।

এরপর তিনি সড়কপথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওনা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয়সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয়সদনে দুপুরের খাবার খাবেন।

দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সঙ্গে ছোট মুরগির মাংস খাবেন বলে জানা গেছে। এরপর বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানে ঢাকায় ফিরবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ