শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আমি কাজ পাগল কাজের মধ্যে থাকতেই আমি ভালবাসি- স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরী

রিপোটারের নাম / ৭০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ- সাতকানিয়া(আংশিক) আসনে নাগরিক কমিটির মনোনীত ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চন্দনাইশ উপজেলা পরিষদের তিন বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী ২৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশের একমাত্র পাহাড়ি জনপথ ধোপাছড়ি ইউনিয়নের শীলঘাটা, চিরিংঘাটা, জিরো বুক, ধোপাছড়ি বাজার, ধোপাছড়ি নিচের বাজার, শান্তির বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, আমি অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। সাধারণ মানুষের সাথে মিলে মিশে আমার বেড়ে ওঠা। মানুষ কি চায়, কিসে মানুষের কল্যাণ হবে, আমার চিন্তা চেতনায় সব সময় এসব বিষয় কাজ করে। স্বভাবগত ভাবেই আমি কাজ পাগল, কাজের মধ্যে থাকতেই আমি ভালবাসি। মানুষ আমাকে বলে আমি একজন সফল মানুষ। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন করতে পারাকেই আমি চরম সফলতা হিসেবে দেখি। মূলত মানুষের কল্যাণে কাজ করাকে আমার নেশায় পরিনত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। গণমানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু কন্যার অক্লান্ত পরিশ্রম আমাকে অনুপ্রানিত করেছে। জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত আমি মানুষের কল্যাণে কাজ করে দোয়া নিতে চাই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ট্রাক মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে এই দূর্গম পাহাড়ী অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নকে আলোকিত করে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি করবো। এসময় তিনি আরো বলেন, আমি তিন বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় এই অবহেলিত ধোপাছড়ি জনপদের উন্নয়ন করেছি। সামনে আরো ব্যাপক পরিসরে উন্নয়ন করার জন্য আগামী ৭ই জানুয়ারি আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আল্লাহপাক যদি আমাকে কামিয়াবী করেন তাহলে আমি অতীতের ন‍্যায় ভবিষ্যতেও আরো বেশি করে উন্নয়ন করে যাব। এমপি নির্বাচতি হলে খাঁনহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, দোহাজারী-লালুটিয়া-চিড়িংঘাটা-ধোপাছড়ি বাজার সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, চেমিরমুখ থেকে গোলারপাহাড় হয়ে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পর্যন্ত রাস্তায় ব্রীজ কালভার্টসহ পাকাকরণ, ধোপাছড়ি বাজার হইতে শান্তিরবাজার মংলার মুখ ত্রিপুরাপাড়া, ধোপাছড়ি বাজার সংলগ্ন ধোপাছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ, ধোপাছড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার রাখার ব্যবস্থাকরণ, ধোপাছড়ি ইউনিয়নের সাইক্লোন শেল্টার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, উপযুক্ত স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্টান নির্মাণ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করণ, মাদক সেবনকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নানান উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো। গণসংযোগে উপস্থিত ছিলেন, ধোপাছড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম, মোজাম্মেল হক তালুকদার, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক মোহাম্মদ ওমরফারুক, ইউসুফ জালাল, ধোপাছড়ি ইউপি মহিলা সদস্য লাকি আক্তার, উপজেলা যুবলীগ নেতা মোরশেদ বিন চৌধুরী (খোকন), ইউপি সদস্য আয়ুব, দিদারসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মীরা।

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ