শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতার -৩ 

রিপোটারের নাম / ৬০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওয়ায়েস আহমেদ তাপসের উপর হামলার ঘটনায় মেনাজুল ইসলাম ,পলাশ ,মোঃ নয়ন নামে তিন জনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।

এলাকাবাসী জানান , আটককৃত একটি স্থানীয় কিশোর গ্যাং এর সশস্ত্র সদস্য।

 

উল্লেখ্য, গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার পবিত্র শবে বরাতের রাতে একুশে আগস্ট গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারের ছেলে ওয়ায়েস আহমেদ তাপস নামাজ পড়ে বাসায় ফেরা অবস্থায় সন্ত্রাসীদের দ্বারা আক্রান্তের শিকার হয়।

 

এ সময় রাত দেড়টার দিকে বাদীর ছেলে নিজ বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আট দশজনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মোক্তার হোসেন তালুকদারে ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে সেও হামলা শিকার হন।

 

এ ঘটনায় পিতা পুত্র গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে এই স্থানীয় হাসপাতালে এ ভর্তি করেন।

 

পরদিন সকালে মোক্তার হোসেন তালুকদার বাদী হয়ে ১২জন সহ অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে হাজারীবাগ থানায় একটি মামলা করেন, আসামিরা হলেন, ১)মেনাজুল ইসলাম ,২)পলাশ ৩)মোঃ নয়ন হোসেন ৪)কাশেম ৫), মিন্টু ৬), জীবন সহ

অজ্ঞাতনামা আরো১০/১২জন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, হাজারীবাগে একুশে গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারে ছেলের উপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকেও আটক করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রের উপর হামলাকারী এবং পরিকল্পনাকারীদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন হাজারীবাগ এলাকবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ