শিরোনাম
পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিদায়ী বক্তব্যে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল , দোয়া চান সকলের। পোরশায় বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ চন্দনাইশে খুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রফিকুল ইসলাম হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযান:বিপুল মাদক ও মোটরসাইকেল আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির  সভা শুরু হয়েছে। সাপাহারের কৃতী সন্তান বিচারপতি আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান কারামুক্তির পর পাটগ্রামে সংবর্ধিত হলেন পৌর জামায়াত আমীর সোহেল রানা পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ।

রিপোটারের নাম / ৪৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  গত ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশিল সমাজ নাগরিকবৃন্দের উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়। এতে উত্তম কুমার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজু দেবনাথ, সুজিত বিশ্বাস, রিদিমা শর্মা, নিখিলেশ দাস, শ্রাবণ দাস, ফালগুনী বর্দ্ধন, শুভেপু চক্রবর্তী, সৃজন রায়, বিজয় দেবনাথ, হৃদয় বিশ্বাস প্রমুখ।

এ সময় বক্তারা, মন্দিরসহ জান-মাল রক্ষার্থে মুসলিম সম্প্রদায়ের সকলে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংখ্যালঘুরাও এ দেশের নাগরিক। তবে রাজনৈতিক প্রেক্ষাপটকে ইস্যু করে বিভিন্ন সময়ই সংখ্যালঘুদের ওপর হামলা হয়ে থাকে। বক্তারা এসব হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিসহ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ