শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আনিসুল হক ও সালমান এফ রহমান যেভাবে গ্রেপ্তার হলেন

রিপোটারের নাম / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন থানা ও বন্দরে ম্যাসেজ পাঠিয়েছিল পুলিশ। সেই ম্যাসেজের ভিত্তিতেই নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

ডিএমপি কমিশনার বলেন, নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ওই দিনের আগে আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রী দেশ ছাড়েন। অনেকে দেশে থাকলেও গা-ঢাকা দেন।

শেখ হাসিনার পর দেশ থেকে পালাতে চেয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী।


এই ক্যাটাগরির আরো সংবাদ