শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নোয়াখালী জেলায় বন্যার পরিস্থিতির অবনতি । 

রিপোটারের নাম / ৩৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

শফিকুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলায় আজ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে পড়ায় নোয়াখালীর নয়টি উপজেলায় নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত  রেকর্ড করেছে জেলা আবহওয়া অফিস। এরই মধ্যে নয়টি উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনো পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ।টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ নয়টি উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে,  জনদুর্ভোগ চরম আকার ধারণ করায়  স্থানীয় বাসিন্দারা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন । জেলার ৭টি পৌরসভার বেশির ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী প্রবেশ করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় দুর্গতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ