শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই হবে না: হাবিবুল ইসলাম হাবিব 

রিপোটারের নাম / ৪৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না।

 

বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।

 

শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি তার নেতা-কর্মীদের।

 

শাকদাহ আজিজ কমিউনিটি’র হলরুমে সভা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

 

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব।

 

আরোও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম , সবুজ, জাকির, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম, মনিরুল, জর্জ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;