শিরোনাম
পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত ।
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করা হয় একদিনে দু’টি লাশ।

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : মঙ্গলবার পটিয়া উপজেলার “ইন্দ্রপুল” ও “চরকানাই” এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছেন চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ।

ইন্দ্রুপুল এলাকার লাশটির আনুুমানিক বয়স (৬০)। তবে পরিচয় মেলেনি এখনও।

আরেকটি হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামের ৬নং ওয়ার্ডে মমতা ডেইরি ফার্ম এর পিছনে বেড়িবাঁধের সুইস গেইট এলাকায় বদিউল আলম (৫৫) নামে অপর একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের পুত্র।

 

পটিয়া থানার এসআই মোহাম্মদ আসাদ “এইচটি বাংলা” কে জানিয়েছেন, পুলিশ পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে একটির পরিচয় মিলেছে। মরদেহের পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে।

এটি হত্যা নাকি অন্য কিছু তা তদন্তের পরেই জানা যাবে। এছাড়াও তিনি বলেন, কেউ যদি অজ্ঞাত লাশটির পরিচয় জানেন তবে পটিয়া থানায় যোগাযোগ করতে পারেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ